উল্লাপাড়ায় বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ

0
উল্লাপাড়ায় বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে দুপুর বারোটায় কৃষকদের মাঝে এ ধান বীজ বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব মো:আব্দুল ওয়াদুদ।

আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা , অতিরিক্ত উপ পরিচালক আনোয়ার শাহাদত, উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমীন সুমী প্রমুখ। প্রতিজন কৃষকের মাঝে দুই কেজি করে প্যাকেটজাত বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।