শাহজাদপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

0
শাহজাদপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জাহিদ হাসান ও সাংবাদিক রায়হান আলীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে বিকেল সাড়ে ৩টা থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন। ক্লাবের সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি আতাউর রহমান প্রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কোরবানি আলী লাভলু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম , প্রচার সম্পাদক মির্জা হুমায়ুন, ওমর ফারুক, জেলহক হোসাইন প্রমূখ।

বক্তারা বলেন সড়ক ও জনপথের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার সংবাদ প্রকাশ করায় আব্দুল্লাহ আল মাহমুদ নামের এক মাটি ব্যবসায়ী ষড়যন্ত্রমূলক দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। বক্তারা বলেন, সংবাদিকদের কন্ঠরোধ করতেই উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ এই মিথ্যা মামলা করেছেন। জানা গেছে, গত ১৮ জানুয়ারী সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে মাটি কাটার সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক রায়হান আলী , সাংবাদিক জাহিদ হাসান ও তার স্ত্রীর নামে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হবে বলে বক্তারা জানান। মানববন্ধন ও সমাবেশে শাহজাদপুর প্রেসক্লাব সহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।