ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল পিতার

0
রংপুরে চাবির আঘাতে অটোচালকের মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার

কেশবপুর প্রতিনিধি: নেশার টাকা না দেওয়ায় ছেলের লাঠির আঘাতে আজিজ বিশ্বাস (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার বড়পাথরা গ্রামে। এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলার বড়পাথরা গ্রামের ভিক্ষুক আব্দুল আজিজ শেখের ছেলে সাগর ওরফে ইদ্রিস (২৬) তার পিতার কাছে ৫শ‘ টাকা চায়। এসময় বৃদ্ধ আজিজ ওই টাকা দিতে অস্বীকার করায়, সাগর ক্ষিপ্ত হয়ে, মেহগ্নী কাঠের মুগুর দিয়ে তার পিতার মাথায় স্বজোরে আঘাত করে।

এতে তার মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়। এসময় তাকে দ্রুত কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থা আশংখ্য জনক হওয়ায় তাকে বিকালের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ওই দিন রাতে ২ টার দিকে তিনি মারা যান। ঘাতক ছেলে সাগর দীর্ঘদিন ধরে নেশায় অক্রান্ত। পিতার মৃত্যুর খবর পেয়ে সে পলাতক রয়েছে বলে পুলিশ জানায়। তার মরদেহ খুলনার সোনাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। বৃদ্ধ আজিজ বিশ্বাসের স্ত্রী, ২ ছেলে ও ১টি মেয়ে রয়েছে।

সংসারের অভাব অনাটনের কারণে তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন বলে গ্রামবাসী জানায়। হত্যা কান্ডের বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছে। কেশবপুর থানার ওসি সুকদেব রায় বলেন, আজিজ বিশ্বাস হত্যাকান্ড ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরো বলেন, আমার কাছে ম্যাসেস আছে মেহগনি গাছের ডাল ভেঙ্গে পড়ে মাথা ফেটে তিনি মারা যান।