জয়নাল আবেদীন: জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে রংপুরে স্বাগত মিছিল করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে টাউন হল থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন, রংপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী, দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-২ আসনের প্রার্থী, মহানগর জামায়াতের সেক্রেটারী রায়হান সিরাজী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, প্রচার সম্পাদক অ্যাড. কাওছারসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় জামায়াত নেতারা বলেন, দলের আমির ডাঃ শফিকুর রহমান শুক্রবার দুপুরে দিনাজপুর, বিকেলে ঠাকুরগাঁও ও সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরদিন সকালে তিনি জুলাই গণঅভ্যূত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধা পলাশবাড়িতে জনসভায় বক্তব্য রাখবেন।
জামায়াতের আমিরের আগমন উপলক্ষে দলের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সেই সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে ন্যায় ও ইনসাফের পক্ষের মানুষেরা জামায়াতের আমিরের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে দশ দলীয় জোটের পক্ষে কাজ করতে মাঠে নামবেন বলে নেতৃবৃন্দরা জানান।

