গাজীপুরে হাসপাতাল থেকে এসে গণসংযোগে বিএনপির প্রার্থী

0
গাজীপুরে হাসপাতাল থেকে এসে গণসংযোগে বিএনপির প্রার্থী

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতীক) কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু হাসপাতালে থেকে বের হয়ে গণসংযোগে নির্বাচনী মাঠে। রবিবার (২৫ জানুয়ারি) বিকালে গাজীপুর-৩ শ্রীপুর নির্বাচনী এলাকার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি বাজারে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের ক্লান্তি লগ্নে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য ধানের শীষ বিজয়ী করার বিকল্প নেই। সারাদেশের মতো গাজীপুরে-৩ আসনে ধানের শীষের গনজোয়ার সৃষ্টি হয়েছে। এসময় তিনি ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে বলেন তিনি।

গণসংযোগে সঙ্গে ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোসলেম উদ্দিন মৃধা, এডভোকেট আবু জাফর, এসএম মাহফুল হাসান হান্নানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।