গাজীপুর রাজবাড়ী মাঠে রাতে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, কানায় কানায় পূর্ণ মাঠ

0
গাজীপর রাজবাড়ী মাঠে রাতে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, কানায় কানায় পূর্ণ মাঠ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠের জনসভায় আজ রাতে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সন্ধ্যার পরপরই বিশাল আয়তনের এ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তারেক রহমানের অপেক্ষায় রাজবাড়ী মাঠ। ময়মনসিংহের জনসভা শেষ করেই তিনি গাজীপুরের জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে মঞ্চে চলছে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য। স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রায় ২১ বছর পর আজ গাজীপুর আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী এ জনসভায় বক্তব্য দেবেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় তারেক রহমানের উপস্থিতি ঘিরে গাজীপুরে পাঁচটি উপজেলা ও মহানগরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। দীর্ঘ দিন পর তার আগমনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজবাড়ি মাঠজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সমাবেশ।