কুয়াকাটায় আ.লীগের সভাপতি ভোট চাইলেন ধানের শীষে

0
কুয়াকাটায় আ.লীগের সভাপতি ভোট চাইলেন ধানের শীষে

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ. রহিম হাওলাদার ধানের শীষে ভোট চেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে একটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, তিনি ধানের শীষে ভোট চেয়ে বলেন, “আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম, যারা বিএনপি ছিল তাদের সাথে আমার কোন ঝগড়া বিবাদ ছিল না। মামলা-হামলা করিনি, এখন আওয়ামী লীগ নেই। এখন আমি বিএনপির প্রার্থী এবিএম মোশারফ ভাইকে ভালোবাসি। আমি তারেক জিয়াকে ভালোবাসি, ধানের শীষ মার্কায় ভোট দিবো। আমরা যারা আওয়ামী লীগ আছি সকলে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধ ভাবে দলমত নির্বিশেষে ১২ তারিখ ধানের শীষে দিবো, আপনারও দিন।”

সামাজিকভাবে স্থানীয়রা ভিডিওটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন। অনেকে বিএনপি কর্মীর মত, বিএনপি এখন সকল দল মত নির্বিশেষে। সকলকে পাশে নিয়ে নির্বাচনী কার্যক্রম ও সমাজকে ভালো রাখার চেষ্টা করছে। তাই সকলেই এখন ধানের শেষে পক্ষে কাজ করছে।

আব্দুর রহিম হাওলাদার ও তার পরিবার পারিবারিকভাবে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সাথে জড়িত। তিনি কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছে। পাশাপাশি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাফর মুসুল্লী বলেন, আমরা ৫ আগষ্টের পরে রাজনৈতিক দলকে প্রধান্য না দিয়ে, একই এলাকার মানুষ এবং একই গ্রামের মানুষ হিসেবে মিলেমিশে চলে আসছি। তাই আমি মনে করি, বিএনপি’র উদারতার কারণে তিনি আজকে বিএনপি’র ভোট চেয়েছেন। উন্নয়নের স্বার্থে কুয়াকাটার সাথে আমরা সকল রাজনৈতিক দল মিলে মিশে একসাথে বসবাস করতে চাই। কারণ মানুষ এখন শান্তি চায়।