নির্বাচনে রংপুর জেলা পুলিশের ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা

0
নির্বাচনে রংপুর জেলা পুলিশের ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা

জয়নাল আবেদীনঃ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুরে ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা তৈরী করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার সকালে পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের নির্বাচনী ব্রিফিং প্যারেড শেষে জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন সাংবাদিকদের জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে জেলা পুলিশের আওতাধীন ৬শ৬৯টি কেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাহিরে ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাব সেক্টর ও সেক্টর ভাগ করে ভোটার, ভোট প্রত্যাশী ও নির্বাচনে ব্যবহৃত সরঞ্জমাদির নিরাপত্তা দেয়া হবে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারীর পাশাপাশি ৩শ১৫টি কেন্দ্রে পুলিশের কাছে থাকবে বডিওর্ন ক্যামেরা।

তিনি বলেন, নির্বাচনের মাঠে পুলিশের পাশাপাশি দেশপ্রেমিক সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। রংপুর জেলায় ৮শ৭৩টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে জেলা পুলিশের আওতাধীন ৬শ৬৯টি কেন্দ্র। এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রংপুর জেলার নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভাল, এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলা হয়নি। আমরা আশা করছি একটি বজায় থাকবে। সেই সাথে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেটি নিশ্চিত করা হবে।