মুজিবনগরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৫, আটক ২

0
মুজিবনগরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৫, আটক ২

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই জামায়াত কর্মীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই জয়পুর গ্রাম এলাকায় নির্বাচনী উত্তেজনা বিরাজ করছিল। ভোটকেন্দ্রের মাত্র ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংঘর্ষে আহত ৫ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন: বিএনপি সমর্থক: আশাদুল। জামায়াত সমর্থক: বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী।

ঘটনাস্থল থেকে পুলিশ দুই জামায়াত কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন— শহিদুল ও আশরাফ হোসেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।

“খবর পাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং কেন্দ্রে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে