জয়নাল আবেদীন: দীর্ঘ ৩১ বছর পর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী শফি উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩‘র সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। র্যাব জানায় ১৯৯৫ সালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে শফি উদ্দিন তার ফুফাতে বোনকে খুন করে। এনিয়ে মিঠাপুকুর থানায় মামলা হয় এবং পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামী শফি উদ্দিনের মৃত্যুদন্ড রায় দেন। হত্যাকান্ডের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসামী শফি উদ্দিন বদরগঞ্জ উপজেলায় বসবাস করতে থাকেন।
সম্প্রতি আদালতের রায় বাস্তবায়নে পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। বিষয়টি র্যাব অবগত হয়ে বদরগঞ্জ পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পার্শবর্তী এলাকা থেকে তাকে ৩১ বছর পর আসামী শফিকে গ্রেফতার করা হয়।
র্যাব- ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক গোস্বামী বলেন, সাজাপ্রাপ্ত আসামী শফির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।,

