রাজশাহী নগরীতে রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন-খন্দকার হাসান কবির

0
রাজশাহী নগরীতে রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন-খন্দকার হাসান কবির

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীর (রাসিক ৯ নং ওয়ার্ড) দরগাপাড়া এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে ২৭টি সেলাই মেশিন বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রয়্যালস্ধসঢ়; ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবির।

শনিবার বিকাল ৪টা রয়্যালস্ধসঢ়; ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন তুলে দেন উপকারভোগীদের হাতে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খন্দকার হাসান কবির বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও রয়্যালস্ধসঢ়; ক্লাবের উদ্দ্যোগে দরগাপাড়া আমার নিজ এলাকার মা-বোনদের জন্য ২৭টি সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে। তিনি জানান, মেশিন বিতরণের আগে একজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ তৈরি করতে পারেন।

তিনি আরও বলেন, আমি চাই দারিদ্র‍্য দূর হোক। আমাদের মা-বোনেরা যেন নিজেরা উপার্জন করে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ। খন্দকার হাসান কবির জানান, গত বছরও একই উদ্যোগের আওতায় ২৫ জন নারী ও যুবতীকে প্রশিক্ষণ শেষে ২৫টি সেলাই মেশিন প্রদান করা হয়েছিল। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, খন্দকার মিজানুর রহমান খোকন (ক্লাবের উপদেষ্টা), ডাঃ মাহফুজুর রহমান রানা (সহ-সভাপতি), সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, এ্যা. এসএম ওজাতিউর রহমান শফি, মাকসুদুর রহমান সৌরভ-সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্য ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এই সহায়তার জন্য খন্দকার হাসান কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেন।