রমজান মাসে দীর্ঘ সময় রোজা থাকার কারণে অনেকের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা (কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, পেশীর ব্যথা) বেড়ে যেতে পারে। এ সময় ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি ওষুধ ছাড়া নিরাপদভাবে ব্যথা কমাতে ও শরীরের কার্যক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে।
রমজানে ব্যথা কমাতে ফিজিওথেরাপির ভূমিকা
১. ব্যথা কমাতে থেরাপিউটিক এক্সারসাইজ ফিজিওথেরাপিস্ট রোগীর অবস্থা অনুযায়ী বিশেষ ব্যায়াম শেখান। এসব ব্যায়াম পেশী শক্তিশালী করে এবং জয়েন্টের নড়াচড়া স্বাভাবিক রাখে। ফলে কোমর ঘাড় বা হাঁটুর ব্যথা কমে।
২. পেশীর শক্তি ও নমনীয়তা বৃদ্ধি রোজার সময় দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকা বা কম চলাফেরা করার কারণে পেশী শক্ত হয়ে যেতে পারে। ফিজিওথেরাপির স্ট্রেচিং ও মোবিলিটি এক্সারসাইজ পেশীকে নমনীয় রাখে।
৩. সঠিক বসার ও চলাফেরার পরামর্শ অনেক সময় ভূল ভঙ্গিতে বসা বা কাজ করার কারণে ব্যথা বাড়ে। ফিজিওথেরাপিস্ট সঠিক বসার ভঙ্গি ও শরীরের ব্যবহার শেখান, যা ব্যথা কমাতে সাহায্য করে।
৪. নামাজ ও দৈনন্দিন কাজ সহজ করা রমজানে নামাজ, তারাবি বা দীর্ঘ সময় দাড়িয়ে থাকার সময় অনেকের হাঁটু বা কোমরে ব্যথা হয়। ফিজিওথেরাপির মাধ্যমে শরীরের শক্তি বাড়ালে এসব কাজ করা সহজ হয়।
৫. ওষুধ ছাড়া নিরাপদ চিকিৎসা রোজার সময় অনেকেই অতিরিক্ত ওষুধ খেতে চান না। ফিজিওথেরাপি একটি নিরাপদ ও কার্যকর পদ্ধতি যা ব্যথা কমাতে সহায়তা করে।
প্রফেসর ডা. আলতাফ হোসেন সরকার
পিএইচডি মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডার বিশেষজ্ঞ

