কটিয়াদী প্রতিনিধি:সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে আর্ন্তজাতিক মানবাধিকার আইন সংস্থা কিশোরগঞ্জ শাখার পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে ।
বুধবার ১৮ র্মাচ র্কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের, পশ্চিম ফেকামারা গ্রামে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে যান আর্ন্তজাতিক মানবাধিকার আইন সংস্থার কিশোরগঞ্জ জেলা শাখার টিম। তারা আর্ন্তজাতিক মানবাধিকার আইন সংস্থার কিশোরগঞ্জের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং তাদের খোঁজ-খবর নেন।এ সময় উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক মানবাধিকার আইন সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম রোমান হোসাইন, কিশোরগঞ্জ জেলা শাখার সংস্থার শিক্ষা সচিব দেবাশীষ ঘোষ,সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক হীরা দাস ,সাংবাদিক ও কিশোরগঞ্জ জেলা শাখার মানবাধিকার বিষয়ক সচিব এম এ কুদ্দুস,সংস্থার সদস্য মোস্তাফিজুর রহমান,সিদ্দিকুর রহমান,গোলাপ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিহত বাচ্চু মিয়ার পরিবার আর্ন্তজাতিক মানবাধিকার আইন সংস্থা কিশোরগঞ্জকে সহানুভূতি ও ঈদ উপহার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন।
উল্লেখযোগ্য যে ৯ই র্মাচ স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ নিহতের বাড়িতে ছুটে যান। সেখানে তিনি তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঘর সংস্কারের জন্য দুই বান্ডেল ঢেউটিন বরাদ্দ করেন। তাছাড়া উক্ত পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ-সুবিধা প্রদানের ও আশ্বাস প্রদান করেন।
১০ই র্মাচ কিশোরগঞ্জ -২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের, সংসদ সদস্য অ্যাডভোকেট জালালউদ্দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে অর্থ তুলে দেন এবং তাদের খোঁজ-খবর নেন। নিহত বা”চু মিয়ার লাশ দেশে ফেরত আনতে সমুদয় খরচ সরকার বহন করবে এবং বিদেশ থেকে ক্ষতিপূরণ আদায়ের ও চেষ্টা করা হবে বলে ও নিহতের পরিবারকে তিনি জানান। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ১৭ র্মাচ মঙ্গলবার ইফতারের পর মন্ত্রী নিহত বা”চু মিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । এ সময় প্রধানমন্ত্রীর উপহারসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি থেকে আইনি প্রক্রিয়ায় সর্বো”চ ক্ষতিপূরণ আদায়েও পরিবারটিকে আশ্বস্ত করা হয়।ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত রোববার (৮ মার্চ) সৌদি আরবের স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে দেশটির আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বা”চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। অপর নিহত ব্যক্তির বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। ক্যাম্পটির কাছাকাছি একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এ মিসাইল হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে।

