জয়নাল আবেদীন্: রাতে প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে মাদক সেবন করার অপরাধে পুলিশের হাতে আটক হয়েছে তিন যুবক। এ ঘটনা সোমবার রাতে মাহীগঞ্জ থানা পুলিশ জানায় নাছনিয়া রোটারী প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে ওই রাতে বেশ কজন যুবক মাদক সেবন করছিলো।
এই সংবাদ পেয়ে মাহীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের আটক করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক সেবী পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায় রংপুরের বিভিন্ন পাড়া মহল্লায় প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ইদানিং মাদক সেবীরা রাতে প্রবেশ করে মাদক সেবন করে আসছে। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স। পুলিশ জানায় মাদক সেবনকারীদের জিঞ্জাসাবাদে তারা জানায় মাদকদ্রব্য সেবনের নিরাপদ অঅস্তানা হিসেবে তারা নাছনিয়া রোটারী প্রাথমিক বিদ্যালয় বেছে নিয়েছিলো।
রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ৯০ ধারার অপরাধ করায় মাহিও তাহাদেরকে রংপুর মহানগরী আইন ২০১৮ মোতাবেক ১০২ ধারায় গ্রেফতার করিয়া নিজ হেফাজতে নেয়। ব্যাক্তিরা অবৈধ মাদকদ্রব্য সেবনের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করায় রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ৯০ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলিয়া প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালতে বিচারের লক্ষ্যে আরপিএমপি, রংপুর এর মাহিগঞ্জ থানার নন-এফআইআর প্রসিকিউশন নং ১৫/২৬, রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ৯০ ধারা দাখিল করে বিজ্ঞ আদালতে ব্যক্তিদেরকে পাঠানো হলে অঅদালত তাদের জেল হাজতে পাঠানোর অঅদেশ দেন । উল্লেখ্য পুলিশ তাদের নাম প্রকাশ করতে অপারগতা জানালেও ছবি তুলতে কোন বাধা প্রদান করেনি । ফলে মাদক সেবীদের নাম ছাড়াই ছবি দিয়ে সংবাদ প্রকাশিত হলো।

