রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের আয়োজনে গ্রন্থের মোড়ক উন্মোচন

0
রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের আয়োজনে গ্রন্থের মোড়ক উন্মোচন

জয়নাল আবেদীন্ঃ রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টুর অনাদিকাল এক কাপ চায়ের আমন্ত্রণ ও স্বপ্নভোর দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

পরিষদের যুগ্ম সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি ড.নাসিমা আকতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও কবিতা পাঠ করেন,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক আরিফুল ইসলাম।

স্বপ্নভোর কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা করেন কবি, লেখক, গবেষক মোস্তফা তোফায়েল হোসেন। লেখক কন্যা বিশেষজ্ঞ  চিকিৎসক ডা.মাহনাজ ইসলাম মৈত্রীর কন্ঠে রবীন্দ্র সঙ্গীতের সাথে পিতা ডা.মফিজুল ইসলাম মান্টুর কবিতা আবৃত্তি অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়।

লেখকের লেখা কবিতা সুচিতা! এসো শুনি ভোরের ভৈরবী দ্বৈত কণ্ঠে আবৃত্তি করে বিশেষ আবহ তৈরি করেন, প্রফেসর মোহাম্মদ শাহ আলম ও শামীমা আখতার খানম লিমা। অনাদিকাল এক কাপ চায়ের আমন্ত্রণ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মেহেদী মাসুদ, পূর্ণিমা রাজ, জাহাঙ্গীর আলম বুলেট,এইচ বি লাভলী ও মামুন উর রশিদ।গ্রন্থ আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, পরিষদ উপদেষ্টা, লেখক অধ্যাপক আতাহার আলী খান, আনওয়ারুল ইসলাম রাজু,সাবেক রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ন চন্দ্র বর্মা,এড.মাসুম হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য শ ম আমজাদ হোসেন সরকার, স্বাত্ত্বিক শাহ আল মারুফ, সহ-সভাপতি সুনীল সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফর রহমান সাজু, জীবন সদস্য বিলকিস সুলতানা শিরি। সঙ্গীত পরিবেশন করেন, নারায়ন চন্দ্র বর্মা ও আনোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুফি জাহিদ হোসেন,সালমা হোসেন পপি, নুরুল আমিন মিলন শেখ, শাহনেওয়াজ শুভ, সৈয়দ আসিফ হাসান,আব্দুর রাজ্জাক ও আলতাফ হোসেন। লেখক ডা.মান্টু তাঁর অনুভূতি ব্যক্ত করতে যেয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।