নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় (১২) বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মো. আজিবার শেখ(৫০) নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৮ জুন) রাত ৮ টার দিকে ওই শিশু প্রাইভেট পড়ে আসামীর ভ্যানে বাড়ি ফেরার সময় উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আজিবার শেখ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানা যায়, গত সোমবার (৮ জুন) রাতে লোহাগড়া উপজেলার একটি গ্রাম থেকে প্রাইভেট পড়ে আজিবর শেখের ভ্যান যোগে বাড়িতে যাছিলেন ওই শিশু। পথে মধ্যে আজিবর শেখ শিশুর শ্লীলতাহানি করে। পরে ওই শিশু বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনা জানালে পরিবারের লোকজন শিশুকে নিয়ে ভ্যান চালককে শনাক্ত করেন। এরপর শিশুর পিতা বাদী হয়ে লোহাগড়া থানার একটি শ্লীলতাহানির মামলা দায়ের করেন। লোহাগড়া থানা পুলিশ মামলার ১ ঘন্টার মধ্যে অভিযুক্ত আজিবার শেখকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রাম থেকে গ্রেফতার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মামলা দায়ের করার ১ ঘন্টার মধ্যে অভিযুক্ত আজিবার শেখকে আমরা গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

