দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের কুয়াকাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের কুয়াকাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) ও গণমাধ্যম কর্মীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া এর সাধারণ সম্পাদক,কলাপাড়া প্রেস ক্লাব সাবেক সভাপতি, মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাব সদস্য মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মো. আল ইমরান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব,সাবেক সভাপতি, আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, পরিবেশ কর্মী সাংবাদিক আসাদুজ্জামান মিরাজ। এসময় বক্তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন।

প্রধান অতিথি বলেন, আমাদের কাজ চলমান রয়েছে। শীঘ্রই আপনারা এর অগ্রগতি জানতে পারবেন।