কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৩৪ জন স্বপ্ন সারথি কিশোরীর মাঝে হাস-মুরগী বিতরন করা হয়েছে। একই সাথে হাস মুরগীর খাবার বাবদ জন প্রতি ২৮০০ টাকা করে নগদ দেওয়া হয়েছে।ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী+) সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণ শেষে প্রদান করে।
কলাপাড়া ব্র্যাক অফিসে মঙ্গলবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোসা. তাসলিমা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক দাবী+ এরিয়া ম্যানেজার মীর সোহেল, ব্র্যাক প্রগতি এরিয়া ম্যানেজার মো. রিয়াজ নাহিদ সোহাগ, ব্র্যাক দাবী শাখা ব্যবস্থাপক এম এ হান্নান, অফিসার সেলপ রিপন চন্দ্র দাস সহ অন্যান্য কর্মকর্তারা।
ব্র্যাক দাবী শাখা ব্যবস্থাপক এম এ হান্নান জানান, এসব কিশোরী লেখাপড়ার পাশাপাশি বাড়িতে বসে আয় করতে পারে সেজন্য আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণ এর মাধ্যমে ১০ জনকে ২০ টি করে হাস এবং ২৪ জনকে ২০ টি করে মুরগী বিতরণ করা হয়েছে। এছাড়া একই সময় এসব হাস -মুরগীর খাবার বাবদ জন প্রতি ২৮০০ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

