বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন; আহ্বায়ক আচমত আলী মিয়া, সদস্য সচিব নাজিমুদ্দিন

0
বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন; আহ্বায়ক আচমত আলী মিয়া, সদস্য সচিব নাজিমুদ্দিন

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিট কমান্ডের আওতাধীন বোরহানউদ্দিন উপজেলা কমান্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে কমিটিটি পুনর্গঠন করা হয়।

‎গত ১৯ মার্চ ২০২৬ তারিখে ভোলা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। ‎ ‎গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আচমত আলী মিয়াকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হককে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম নাজু (নাজিমুদ্দিন)-কে সদস্য সচিব করা হয়েছে। ‎ ‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী এবং বীর মুক্তিযোদ্ধা আরব আলী।

 ‎নবগঠিত এডহক কমিটির পক্ষ থেকে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।