রংপুরে মাদক বিরোধী র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

0
রংপুরে মাদক বিরোধী র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জয়নাল আবেদীন্ঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রংপুরে র‌্যালি আলোচনা সভিএবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউনহল চত্বরে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর আয়োজিত এ সভায় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, বিজিবি ৫১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজিউর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আফতাব উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন।এ সময় বক্তারা বলেন, মাদকাশক্ত ব্যক্তি পরিবার, সমাজসহ রাষ্ট্রের ক্ষতি করছে। একটি সুস্থ্য জাতি গঠনে মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।  তারা পরিবারের সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, প্রশাসনের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য বড় ভূমিকা নিতে হবে পরিবারকে।ছেলে-মেয়ে কোথায় যায় কি করে তার খোজ রাখুন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রংপুর বিভাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৫ সালে ১০ হাজার ৮শ৪১টি অভিযান পরিচালনা করেন, ৩ হাজার ৩শ৩০ টি মামলা দায়েরসহ ৩ হাজার ৩শ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে ১ হাজার ২’শ কেজি গাঁজা, ১৯ টি গাঁজার গাছ, সাড়ে ৪ হাজার পিচ ফেন্সিডিল, ২শ৮৪ বোতল এসকাফ, ৬৯ হাজার ৩শ২১ পিস ইয়াবা, ৫শ৭৩ গ্রাম হেরোইন, ১শ৫২ বোতল বিলেতি মদসহ অনেক দেশী-বিদেশীমদ উদ্ধার করা হয়েছে।