কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন-এবিএম মোশাররফ হোসেন এমপি

0
কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন-এবিএম মোশাররফ হোসেন এমপি

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বনির্ভর খালের সূলিজ হতে দক্ষিণ দিকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত খাল পুনঃ খনন প্রকল্পের ১৪৫০ মিঃ দৈর্ঘ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

রবিবার বেলা ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে এলজিইডি কলাপাড়া কর্তৃক শিশু পল্লী একাডেমি থেকে ছোট বালিয়াতলী সঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত বৃক্ষরোপন বিভিন্ন ধরনের গাছ রোপন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ‘১১৪ পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব এবিএম মোশাররফ হোসেন,তিনি বলেন, নির্বাচনের সময় কমেনমেন্ট দিয়েছিলাম সে ওয়াদাগুলো বাস্তবে পরিণত করার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন। সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এড,হাফিজুর রহমান চুন্নু,সাংগঠনিক সম্পাদক এড,খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি মোঃ গাজী ফারুক, সাধারণ সম্পাদক মো নানু মুন্সি প্রমুখ।