উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

0
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া প্রতিনিধি: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। অনেক স্থানে থেম থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গতকাল বিকালে দেশের বৃহত মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে হাজার হাজার মাছধরা ট্রলার।

জেলে আ: রশিদ আক্ষেপ করে বলেন, আমাদের কপালে কি আছে জানিনা,এক দিকে সাগরে মাছ পাইনা,আরেক দিকে আবহাওয়ার এই করুন অবস্থা। আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদের গরীব লোকগুলোকে নিয়ে যাও।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মো ফজলু গাজী বলেন,সাগরে মাছধরারত সকল ট্রলার কিনারে ফিরে আসছে। কিছুদিন আগে গেলো সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা তারপর আবহাওয়ার এই পরিনতি। জেলে সহ আমর যাহার এই মাছের ব্যবসায় আছি আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। এখন আল্লাহ উপর ভরসা।