পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: নারী শিক্ষার্থী হেনস্থার বিচারসহ দুই দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা
সংশ্লিষ্টদের মতে, পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অনুষদ। এতে দেশের দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন।
বর্তমানে পবিপ্রবিতে কৃষি, মৎস্যবিজ্ঞান, ভেটেরিনারি, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন ও ভূমি প্রশাসন, পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং এবং সমুদ্রবিজ্ঞান—এই ১০টি অনুষদে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন হেলথ সায়েন্স অনুষদ যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ে অনুষদের সংখ্যা বেড়ে ১১টিতে উন্নীত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এটি দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

