রাজশাহী নগরীতে ৫’জন মাদক কারবারিসহ গ্রেফতার ১৮

0
রাজশাহী নগরীতে ৫’জন মাদক কারবারিসহ গ্রেফতার ১৮

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫’জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য মামলার আরও ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার সেন্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী মিতা পারভীনকে (৪৫), তাদের কাছে ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়। কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম (৪৬), তার কাছ থেকে ৬টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬০০ টাকা জব্দ করা হয়। চন্দ্রিমা থানার মেহেরচ-ী স্কুল মোড় এলাকার শান্ত ইসলাম (২৯), তার কাছ থেকে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ জহুরুল ইসলাম মিন্টু (৪০), তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও মাদবক বহনকাজে ব্যবহৃত ১টি অটো রিক্সা জব্দ করা হয়।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, হাসিবুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, পেনাল কোড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৩টি মামলা রয়েছে। সেন্টু মিয়ার বিরুদ্ধে চারটি ও তার স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন বা নথিভুক্ত রয়েছে।

এ ছাড়া নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬জন, মাদক মামলায় ১জন এবং অন্যান্য মামলায় ৬ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ৪জন মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।