মহিপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রেফতার -১

0
মহিপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রেফতার -১

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর মহিপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে মামলা করলে ওই দিনই সন্ধ্যার পরে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানা পুলিশ জানায়, গত ৭ জুলাই দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল শিশুটি। এ সময় তার মা জরুরি কাজে এবং বাবা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। অভিযোগে জানাজায়, এই সুযোগে নূর মোহাম্মদ হাওলাদার ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় লোকজন আসতে দেখে তিনি পালিয়ে যান।

পরিবারের সদস্যদের দাবি, সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে সমাধানের আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। স্থানীয়ভাবে সুবিচার না পেয়ে বুধবার শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বৃহস্পতিবার আসামী নুর মোহাম্মদকে কলাপাড়া আদলতে সোপর্দ করা হয়েছে।