নোয়াখালী প্রতিনিধি: হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ঐতিহাসিক ইসলামী মহা-সমাবেশ সফল করতে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মহা-সমাবেশ বাস্তবায়ন কমিটি।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সুপার মার্কেটের ফুড-পেস্তা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুর অঞ্চলের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান। এছাড়াও বিভিন্ন আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে হেজবুত তওহীদকে ঈমান বিধ্বংসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তা নিষিদ্ধের দাবিতে আগামী ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত ইসলামী মহা-সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা মহা-সমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।তে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

