রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- ও অর্থদন্ড দেওয়া হয়েছে।
আরএমপি সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে বোয়ালিয়া থানার উপশহর ১ নম্বর সেক্টরের কার্যক্রম নিষিদ্ধ পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস থেকে এয়ারপোর্ট থানার মৃত চান মিয়ার ছেলে মোঃ মিঠুকে (৪০), মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদ- এবং ১০০ টাকা অর্থদ- প্রদান করেন।
একই দিনে মালোপাড়া পুলিশ ফাঁড়ির আওতায় বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো, হোসনীগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম অনিক (২০) ও তার ভাই মোঃ ফাহদ হাসান মিম (১৯)। ভ্রাম্যমাণ আদালত অনিককে সাত দিনের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা অর্থদ- এবং মিমকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা অর্থদ- দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারায় তাদের এ সাজা প্রদান করা হয়।
মঙ্গলবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক- সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

