ভাঙ্গুড়া উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন কে ঘিরে জামায়াতের প্রার্থী ঘোষণা

0
ভাঙ্গুড়া উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন কে ঘিরে জামায়াতের প্রার্থী ঘোষণা

ভাঙ্গুড়া প্রতিবেদক: ভাঙ্গুড়া উপজেলার স্থানীয় সরকার নির্বাচন কে ঘিরে জামায়াতের উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র প্রার্থী ও ভাঙ্গুড়া উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল।

ঘোষণা অনুযায়ী, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আহমেদ হালিম মাযহার নূর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার দলীয় সমর্থন পেয়েছেন। এছাড়া উপজেলার ছয়(৬)টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পদপ্রার্থীরা হলেন, খানমরিচ ইউনিয়নে-মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়নে-আলহাজ্ব আজিজুর রহমান শফি, পার-ভাঙ্গুড়া ইউনিয়নে-মাওলানা মোঃ রেজাউল করিম, মন্ডতোষ ইউনিয়নে-মাওলানা জহুরুল ইসলাম, দিলপাশার ইউনিয়নে-মোঃ ফজলুর রহমান মাস্টার এবং অষ্টমনিষা ইউনিয়নে-মাওলানা আব্দুল লতিফ।

অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, পৌরসভা জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা অধ্যাপক জহুরুল ইসলাম সহ উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে উপজেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে। অন্যদিকে পৌরসভার মেয়র পদে দলীয় নেতাদের অংশগ্রহণে গোপন ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

দলটির নেতারা আশা প্রকাশ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় পদপ্রার্থীরা নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন।