সারাদেশে বোমা হামলার আশঙ্কা: পুলিশে সর্বোচ্চ সতর্কতা ও টহল জোরদার

0
সারাদেশে বোমা হামলার আশঙ্কা: পুলিশে সর্বোচ্চ সতর্কতা ও টহল জোরদার

বাংলাদেশ প্রতিবেদকঃ সারাদেশে হঠাৎ বোমা হামলার আশঙ্কায় প্রতিটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে জরুরি বার্তা পাঠিয়ে মাঠপর্যায়ের পুলিশকে সতর্ক থাকার এই কড়া নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার রাত থেকেই সারাদেশে বোমা হামলার বিশেষ ঝুঁকি রয়েছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। সে তথ্যের ওপর ভিত্তি করেই পুরো পুলিশ বাহিনীকে সতর্ক করা হয়েছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব জেলায় রাতের টহল, মোবাইল টিম এবং তল্লাশি চৌকিগুলোতে (চেকপোস্ট) দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। ডিউটিতে থাকা অবস্থায় কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপ্রীতিকর ঘটনা চোখে পড়লেই সাথে সাথে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে বেতার বার্তা (ওয়ারলেস) এবং মেসেজের মাধ্যমে সারাদেশের বিভিন্ন ইউনিটের প্রধানদের কাছে ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে।