‘দেশের সব উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরন করা হবে’

0
'দেশের সব উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরন করা হবে'

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘দেশের সব উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরন সহ এ বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ের জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ।’ শনিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে গণমাধ্যমকে তিঁনি এ কথা বলেন

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লখ্য, দীর্ঘ প্রায় দেড় বছর পর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ফের চালু হল সিজারিয়ান অপারেশন কার্যক্রম। শনিবার বেলা এগারোটায় ফিতা কেটে এ অপারেশন ব্যবস্থা চালু করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য। এখন থেকে সরকারী খরচে সিজারিয়ান অপারেশন করতে পারবেন গর্ভবতী মায়েরা। এতে উপকূলীয় এলাকার সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।