শিশুশ্রম-বাল্যবিবাহ-ঝরে পড়া মুক্ত রামপাল গড়ার উদ্যোগ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়; প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব

0
শিশুশ্রম-বাল্যবিবাহ-ঝরে পড়া মুক্ত রামপাল গড়ার উদ্যোগ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়; প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব

এস. এম. সাইফুল ইসলাম কবির: দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরবিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও জীববৈচিত্র্যের আধার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাগেরহাটের রামপাল উপজেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া (ড্রপআউট) মুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সোমবার (১০ আগস্ট) রামপাল মডেল মসজিদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এডিপিসিও-এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মিজ তামান্না ফেরদৌসী বলেন, শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যনির্ভর ও অনুসন্ধানী সংবাদের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরি ও অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। সভায় বক্তারা সামাজিক প্রতিরোধ জোরদার করা, মাঠপর্যায়ে তথ্য প্রদান বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারী স্থানীয় সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন চ্যালেঞ্জ ও স্থানীয় সমস্যার চিত্র ফুটিয়ে তোলেন। তারা এ সব সামাজিক ব্যাধি নিরসনে বেশ কিছু গঠনমূলক পরামর্শ প্রদান করেন, যা পরবর্তীতে রূপরেখা তৈরি ও বাস্তবায়নে সহায়তা করবে বলে আয়োজকরা জানান।

সভায় উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন, সংবাদকর্মী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় খুব শীঘ্রই রামপালকে একটি পুরোপুরি শিশুবান্ধব, নিরাপদ ও টেকসই মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।ছবি সংযুক্ত আছে।ছবি ক্যাপশন: বাগেরহাটের রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার্থী ঝরে পড়া প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।