জয়নাল আবেদীন: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীর স্কুল এন্ড কলেজ মাঠে রংপুর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে ৩৪৫তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় পাচশ বিভিন্ন বয়সের নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে।হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার সিইও আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ৩০ সদস্যের একটি মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন।
মেডিকেল টিমে উপস্থিত ছিলেন সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. নোমান ইসলাম, ডা. কাজী জেবা আফিয়া, ডা. চন্দন কুমার ও ডা. রুকাইয়া ফারজানাসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা- নিরীক্ষা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে রোগী ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জায়গীর স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, হাটবাজার কমিটির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ক্যাম্পের কার্যক্রমে সহযোগিতা করেন।এ সময় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের নির্বাহী সদস্য আফসার আলী, মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিনসহ সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার নিয়মিতভাবে দেশের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অঅজ বুধবার অনুষ্ঠিত হলো ৩শ৪৫তম ফ্রি মেডিকেল ক্যাম্প।

