কলাপাড়ায় আল- আরাফা ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ক্যাশিয়ার গ্রেপ্তার

0
কলাপাড়ায় আল- আরাফা ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ক্যাশিয়ার গ্রেপ্তার

কলাপাড় প্রতিবেদক: কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা বাজার আউটলেট শাখার ক্যাশিয়ার মো. রিয়াদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়,উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রিয়াদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোস্তফাপুর গ্রামের মো. রহিম বাদশার ছেলে এবং ওই আউটলেটের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে একই মামলায় রোববার (৯ আগস্ট) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ওই আউটলেটের ম্যানেজার মো. রাহাত ইসলাম (৩৪)কে গ্রেপ্তার করে পুলিশ।

কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়া জানান, গ্রেপ্তার রিয়াদুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।