জ্বলাময়ি এক বক্তব্যের মধ্যে দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার রংপুর রেঞ্জের প্রসস্থ দায়িত্ব পেলেন

0
জ্বলাময়ি এক বক্তব্যের মধ্যে দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার রংপুর রেঞ্জের প্রসস্থ দায়িত্ব পেলেন

জয়নাল আবেদীন: জ্বালাময়ি এক বক্তব্যের মধ্যে দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর রেঞ্জের প্রসস্থ দায়িত্ব পেলেন। ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ এ বছরের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে তিনি কর্মরত ছিলেন। দেড় দশকেরও বেশি সময় ধরে তার পদোন্নতির জটে আটকা থেকে গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। এদিকে গত ৫ আগস্ট রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এক জুলাইযোদ্ধার বক্তব্যের প্রেক্ষিতে মিলনায়তন জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন।এ সময় পরিস্থিতি শান্ত করতে আবদুল মাবুদ বলেন, ইউনিফরমের তোয়াক্কা না করে চব্বিশের ৩আগষ্ট তারিখ প্রোফাইল পিকচার লাল করেছিলাম।

রংপুরের কমিশনার ছিলো ফ্যাসিস্ট! আমি সিনিয়র হওয়ার পরও আমি পদোন্নতি পাইনি। আমি তার আন্ডারে ছিলাম। ৪ তারিখ আমি ছেলে-মেয়ে নিয়ে রাস্তায় নেমেছি। জুলাই সকলের, জুলাই আগষ্ট কোনো রাজনৈতিক দলের নয়।এর আগে গত ২৯ জুলাই আরপিএমপি কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিগত সময়ে বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের আন্দোলনে ৫ আগস্ট যদি পটপরিবর্তন না হতো, তাহলে আমি আজকে পুলিশ কমিশনার হয়ে এখানে আসতে পারতাম না। গত ১৭ বছর আমি এডিশনাল এসপি ছিলাম। আমার ব্যাচমেটরা এই মেট্রোতে কমিশনার হিসেবে ছিল। বাট আমি ছিলাম এডিশনাল এসপি।

এদিকে রংপুর রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।রংপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন শেষে আবদুল মাবুদকে এখন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে।

জ্বালাময়ি এক বক্তব্যের মধ্যে দিয়ে মাত্র সাত দিনের মাথায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর রেঞ্জের দায়িত্ব পাওয়ার বিষয়টি এখন সবার মুখে মুখে।