শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক

0
শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে ১৭/ আগস্ট সোমবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মিজ সঞ্চিতা বিশ্বাস।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কারাগারের বাইরে আগত বন্দীদের আত্মীয়দের সাথে কথা বলেন এবং তারা কারাগারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।