রংপুর সিটি কর্পোরেশনে প্রাক বাজেট সভা অনুষ্ঠিত

0
রংপুর সিটি কর্পোরেশনে প্রাক বাজেট সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন্:রংপুর সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে প্রাক বাজেট সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন। রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে আয়োজিত প্রাক বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নাইম হাসান খান সহ সবগুলো ওয়াডের কাউন্সিলর কর্মকর্তাগণ রের বিশিষ্টজন ডাক্তার, পুলিশ প্রশাসন, উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ সালের সংশোধিত বাজেট রাজস্ব আয়-৭৩ কোটি ৮০ লাখ৬৩ হাজার ১শ৫৫ টাকা। উন্নয়ন সহায়তা বরাদ্দ আয় ১৩০ কোটি ৪৮ হাজার ৫১১ টাকা। যার ২০২৫-২৬ অর্থ বছরে মোট আয় ২০৩ কোটি ৮১ লক্ষ্য ১১ হাজার ৬৬৬ টাকা। যা হতে পরিচালনা ব্যয় ৬১ কোটি ৬১ লক্ষ্য ২৭ হাজার ৯৩০ টাকা ও উন্নয়ন ব্যয় ৫৪ কোটি ৬৪ লক্ষ্য ৪৫ হাজার ৬১৮ টাকা। মোট ব্যয় ১১৬ কোটি ২৫ লক্ষ্য ৭৩ হাজার ৫৪৮ টাকা।২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত প্রাক বাজেটে আছে রাজস্ব আয় ১২৯ কোটি ৯৪ লক্ষ্য ১১ হাজার ২৪৪ টাকা ও উন্নয়ন সহায়তা হতে আয় ৭৯৭ কোটি ৮৫ লক্ষ্য  ১৬ হাজার ৬২১ টাকা সহ মোট আয় ৯২৭ কোটি ৭৯ লক্ষ্য ২৭ হাজার ৮৬৫ টাকা। যা হতে প্রস্তাবিত পরিচালনা ব্যয় ১১২ কোটি ৬১ লক্ষ্য ও প্রস্তাবিত উন্নয়ন ব্যয় ৭৯৭ কোটি ৮৫ লক্ষ্য ১৬ হাজার ৬২১ টাকা ও প্রস্তাবিত মোট ব্যয় ৯১০ কোটি ৪৬ লক্ষ্য ১৬ হাজার ৬২১ টাকা।

এ সময় খসড়া বাজেটের উপর আলোচনা করেন কর্মকর্তা কাউন্সিলর। পরে সভার সভাপতি বাজেটের উপর কথা বলে প্রাক বাজেট সভার কাজ শেষ করেন।