শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

0
শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাসেল মিয়া নামে একজন আহত হয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শমশেরনগর রেলস্টেশন প্ল্যাটফর্মে হামলার ঘটনায় রাসেল মিয়া শমশেরনগর অটোরিকশা চালক সমিতির সভাপতি শফিক মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারীদের দাবি,২ শতাধিক অটোরিকশা থেকে ভর্তি ফি ও মাসিক চাঁদা আদায় করা হয়। এর প্রতিবাদ করায় রাসেল মিয়াকে লাঠিসোঁটা দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে শফিক মিয়া বলেন, বর্তমানে চাঁদা আদায় বন্ধ রয়েছে। আগের চাঁদা আদায়কে কেন্দ্র করেই মারামারির ঘটনা ঘটেছে। তাঁর বিরুদ্ধেও রাসেল মিয়া হুমকি-ধমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, অভিযোগটি তদন্তের জন্য শমশেরনগর পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।