জয়নাল আবেদীনঃ খালি শ্যাকের বেটি শ্যাকের বেটি কবার নাগছিস ওমরাতো অনেক দিন গদিত আছলো কোনদিনকী হামার মন্দীরত আছলো । আইশে নাই । দ্যাখ এ্যালা তারেক জিয়া হামার মন্দীরত খালি হাতোত আইসে নাই ওমরা ১০লাখ ট্যাকা ধরি আলছে ।
এই কথা গুলো মন্দীরে আসা সাবিত্রী এবং সুষমা রায় নামের দুই নারীর কথোপকথন ॥ হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রংপুরের ধর্মসভার রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্দির কমিটির হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।
মঙ্গলবার দুপুর ১২টায় দুর্গোৎসবের পূজামন্ডপ পরিদর্শনে এসে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে তিনি প্রবেশ করে কুশলাদি বিনিময়ের পরে অনুদানের চেক হস্তান্তর করেন।
এর আগে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ বিশেষ বাসে করে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামন্ডপে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্দির কমিটি সদস্যসহ বিএনপির নেতারা।
প্রধানমন্ত্রী পূজামন্ডপে প্রবেশ করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে হিন্দু সম্প্রদায়ের উপস্থিত লোকজনকে শুভেচ্ছা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।

