সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘাতে নিহত- ২, আহত- ১৫, আটক- ৪

0
সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘাতে নিহত- ২, আহত- ১৫, আটক- ৪

সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) ও মুজিবুর রহমান(৩৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। ২৮ (অক্টোবর)বুধবার সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজিবুর রহমান নামের আরো একজন।নিহতরা হলেন- মতিউর রহমান(৪৫) ও মুজিবুর রহমান (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,পীরেরগাঁও (চন্দ্রীহেমাদপুর) গ্রামে গ্রামের আরব আলীর ছেলে আলমগীর ও আছির উল্লাহর ছেলে কাশেম গংদের মধ্যে সোমবার দুপুর বাড়ির নিকটবর্তী বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ-ঘটনার জের ধরে ২৭(অক্টোবর)মঙ্গলবার সকালে পীরেরগাঁও (চন্দ্রীহেমাদপুর)এলাকার হামিদের বাড়ির সামনের বোরো জমিতে উভয় পক্ষের লোকজন পুন:রায় মুখোমুখি হলে সংঘর্ষ বাধে।সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে মতিউর রহমান গুরুতর আঘাতপ্রাপ্ত হন।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত:বলে ঘোষণা করেন।

অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং শুরুতর আআহতাবস্থায় মুজিবুর রহমান (৩৮) আতাউর রহমান (৫৫),সিরাই মিয়া (৩৫), হাবিবুর রহমান (২২),শাহিনুর রহমান(২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে।বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানের(৩৫)এর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত (ওসি) সেকেন্ড অফিসার নুর হোসেন জানান,এ-সংঘর্ষে মতিউর রহমান নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।বুধবার ওসমানীতে চিকিৎসাধীন থাকা মুজিবুর রহমান নিহত হয়েছেন। এ-হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আবুল কাসেম (৫৫),সাছারুন (৪০),সেফালী বেগম (৩৫) ও বাহারুন বেগমকে(৫০)তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।