চান্দিনায় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

0
চান্দিনায় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

চান্দিনা প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ চান্দিনা আসনে সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে বক্তৃতা করেন – উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহেদুর রহমান, অম্বরপুর শাপলা শ্রমজীবী সমবায় লিমিটেড এর সভাপতি মো.ফারুক হোসেন,চান্দিনা অগ্রনী সঞ্চয় ও ঋণদান সমবায় লিমিটেড এর সভাপতি মো.পারভেজ রানা, কুরআন তেলাওয়াত করেন ধেরেরা জনসেবা সঞ্চয় ও ঋনদান সমবায় লিমিটেড এর সভাপতি মো.মফিজুল ইসলাম, গীতা পাঠ করেন চন্দ্রীমা দেব। পরে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।