চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার মোবাইলসহ ভারতীয় পাথর বোঝাই ট্রাক জব্দ

0
চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার মোবাইলসহ ভারতীয় পাথর বোঝাই ট্রাক জব্দ

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে অবৈধভাবে নিয়ে আসা এক কোটি ৫ লাখ টাকা মূল্যের ৩৬টি ভারতীয় মোবাইলসহ একটি পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে বিজিবি। এসময় এ সময় বিজিবি সদস্যরা ট্রাকের চালক জসিম শেখ কেও আটক করে। রোববার রাত ১০টার দিকে শাজবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘীগ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় অভিযান পরিচালনা ৫৯ বিজিবি সোনামসজিদ বিওপির সদস্যরা। আজ সোমবার দুপুরে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে সোনামসজিদ বিওপি হতে একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজারে অভিযান পরিচালনা করে। একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশী করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় রাখা ৩৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরা ট্রাকের ৪০টন পাথর ও চালক মালদাহ জেলার কালিয়াচক থানার সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে জসিম শেখকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।