বন্ধ্যাত্বের চিকিৎসা ও জরায়ু’র নানা সমস্যা নির্ণয়ে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি নিয়ে রংপুরে বৈজ্ঞানিক সেমিনার

0
বন্ধ্যাত্বের চিকিৎসা ও জরায়ু’র নানা সমস্যা নির্ণয়ে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি নিয়ে রংপুরে বৈজ্ঞানিক সেমিনার

জয়নাল আবেদীন: বন্ধ্যাত্বের চিকিৎসা ও জরায়ু’র ত্রুটি নির্ণয়ে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির ভূমিকা নিয়ে রংপুরে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। অবস্ট্রেকটিক্যাল এন্ড গাইনোকলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ- ওজিএসবি রংপুরের আয়োজনে গতরাতে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আজিজুল ইসলাম।

ওজিএসবি’র কেন্দ্রীয় সহ- সভাপতি অধ্যাপক ডাঃ শাহী ফারজানা তাসমিনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাঃ আরিফুল ইসলাম ও ডাঃ মৌমি আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওজিএসবি’র সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ লায়লা হুসনা বানু, অধ্যাপক ডাঃ ফেরদৌস সুলতানা, অধ্যাপক ডাঃ কামরুন নাহার জুঁই, ডাঃ হামিদা বেগম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ আজিজা বেগম, অধ্যাপক ডাঃ আনিসা বেগম, কোষাধ্যক্ষ ডাঃ সফুরা খাতুনসহ অন্যরা। সেমিনারে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। এতে রংপুরের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন।