বসন্ত: হাবিবা খান স্নেহা

0
বসন্ত: হাবিবা খান স্নেহা

বসন্ত
‘হাবিবা খান স্নেহা’

হে বসন্ত!
কখন আসবে তুমি
নতুন স্বপ্ন নিয়ে।

তোমাকে স্বাগত জানাতে
গাছে গাছে নতুন পাতা আবির্ভাব।
আর ঘাসে ভরা সবুজ মাঠ
যে মাঠে গোধূলি বেলায়
খেলার ছলে পিশে গেছে সবুজ ঘাস গুলো!

হে বসন্ত!
তোমারি আগমনে,
কৃষ্ণচূড়াও গাঢ় লালে লাল হয়েছে।
হলুদ রঙে সেজেছে সোনালু গাছ।
কখন আসবে তুমি
তিমির রাত্রি পেরিয়ে,
হে বসন্ত!
কখন আসবে তুমি
নতুন স্বপ্ন নিয়ে।

হে বসন্ত!
সুদীর্ঘ রাত পেরিয়ে প্রভাত আসে তোমারি প্রতীক্ষায়,
তোমারি প্রতীক্ষায় থাকি মোরা?
হে বসন্ত!

আঁধার পেরিয়ে অবশেষে
পূর্ব গগনে রবি হেসে ওঠে,
রাস্তা-ঘাট আর পার্ক সেজে ওঠে
লাল,নীল, হলুদ আর ভিন্ন রং এ
বহু দূর থেকে ভেসে আসে
কুহু কুহু শুর কানে বাজে।