জয়নাল আবেদীন: রংপুরে সাত দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে । রংপুর পাবলিক লাইব্রেরীর মাঠে সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন টিবিআর এন্টারপ্রাইজ এর সিইও রাকিবুল হাসান রাকিব। উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি সাফিউর রহমান সফি, অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, উইএসএমএস এর টিম লিডার হাশেম আলী আকাশ প্রমুখ। বক্তারা বলেন নারী উদ্যেক্তা বাংলাদেশে একটি চ্যালেঞ্জিং ঘটনা, কারন নারী অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে আছে। আমাদের দেশের নারী উদ্যেক্তা উন্নয়নের পথে প্রধান বাধা হচ্ছে নিরক্ষরতা, অজ্ঞতা, অসঙ্গতিহীন ক্ষমতায়ন, পুজি সহায়তার অভাব, কঠোর সামাজিক প্রথা, ধর্মীয় কুসংস্কার এবং পুরুষ অংশীদারদের অসহযোগীতা। বর্তমান সরকার নারী ও পুরুষের জন্য ইক্যুইটি প্রবর্তন, নারী উদ্যেক্তাদের চিহ্নিতকরণ, নারী উদ্যেক্তাদের বাজারে সহজে প্রবেশাধিকার নিশ্চিত করা, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, আর্থিক ও ক্রেডিট প্রতিষ্ঠানের জন্য সহায়তা প্রদানকারী পরিষেবা, বাড়ির উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে পণ্য উন্নয়নের ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদানে বদ্ধ পরিকর। এসময় আয়োজকরা দাবী করেন নারী উদ্যেক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার প্রচারণা ও বিক্রয় সহায়তা প্রদানে প্রতিমাসের ৩-৯ তারিখ সাতদিন ব্যাপী নারী উদ্যেক্তা উন্নয়ন মেলা আয়োজন করতে চাই। যেখানে রংপুরের স্থানীয়নারী উদ্যোক্তাগনের পাশাপাশি উত্তরবঙ্গের সকল নারী উদ্যোক্তাগনের মিলন মেলা বসবে। উত্তরবঙ্গের সকল জেলার নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সমাহার নিয়ে থাকবে এই উন্নয়ন মেলা। সপ্তাহব্যাপী এ মেলায় ৬০ টি স্টলে রংপুরের নারী উদ্যোক্তদের তৈরিকৃত দেশীয় পণ্য সমগ্রী প্রর্দশন করা হবে বলে আয়োজকরা জানান।

