সুন্দরগঞ্জে গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

0
সুন্দরগঞ্জ
সুন্দরগঞ্জে গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে গর্তের পানিতে পড়ে আড়াই বছর বয়সী আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাট বাজারে বসবাসকারী জনৈক রফিকুল ইসলামের বসতবাড়ির নলকূপের পাশে পানি ভর্তি গর্ত থেকে শিশু আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। আরাফাত রফিকুলের ভাতিজা আশাদুলের পুত্র। সে সবার অজান্তে খেলতে গিয়ে কখন যেন গর্তে পড়ে মারা গেছে তা পরিবারের কেউই জানেন না। স্থানীয়দের আরো জানান, বনি-বনা না থাকায় রফিকুল প্রতিহিংসামূলক আশাদুলের বসতঘর সংলগ্ন নলকূপের পাড়ে গর্ত খুঁড়ে সেখানে সবসময় পানি ভর্তি রাখায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয়রা জানান, বিকালে শিশু আরাফাতের মরদেহ পারিবারিক করস্থানে দাফন সম্পন্ন হয়েছে।