পাঁচবিবির বাগজানায় ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং, দুর্ঘটনার আশংকা

0
পাঁচবিবির বাগজানায় ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং, দুর্ঘটনার আশংকা

প্রদীপ অধিকারী: উত্তরের সীমান্তঘেষা হিলি রেল স্টেশন ও দক্ষিনে পাঁচবিবি রেল স্টেশন মাঝ পথে বাগজানা রেল স্টেশন (পরিত্যক্ত) এই রেল স্টেশন সংলগ্ন স্থানে রয়েছে ব্যস্ততম রেল ক্রসিং, রেল ক্রসিং এর পূর্ব পার্শ্বে রয়েছে বাগজানা ইউনিয়ন পরিষদ এবং প্রায় ৮/৯ টি গ্রামের সড়ক ব্যবস্থা রয়েছে ১টি ইট ভাটা। দক্ষিনে রয়েছে বাজার ব্যাংক, তহশিল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য বানিজ্যিক প্রতিষ্ঠান। দুই দিক থেকেই রেল ক্রসিং পারাপার হয় অসংখ্য পথচারী, ছোট বড় নানা যানবাহন, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং দিবারাত্রী চলে ইট ভাটা বালু, মাটি ও ইট পরিবহনে ট্রাকটর, ট্রাক। ইতিপূর্বে এই রেল ক্রসিং এ একটি দূর্ঘটনা ঘটার পর রেলওয়ে কর্তৃপক্ষের নজরে পরলে রেল ক্রসিং এ প্রতিবন্ধক গেট বেরিয়াল স্থাপনের কাজ হাতে নেয়া হয়। এবং রেল ক্রসিং এর পূর্ব দিকে স্থাপন করা হয় একটি প্রতিবন্ধক বা গেট বেরিয়াল, কিন্তু রেল ক্রসিং এর পশ্চিম দিকে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহের জন্য রেলের উপর দিয়ে ক্যবল টানানোয় পশ্চিম দিকে বাধা হয়ে দাড়ায় গেট বেরিয়াল বা প্রতিবন্ধক, অদ্যবদি পল্লী বিদ্যাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেলের উপর দিয়ে টানানো ৪৪০ ভোল্টের ক্যবল তারটি না সরানোয় বা ক্যবল টানার বিকল্প কোন ব্যবস্থা না গ্রহন করায় এই ব্যস্ততম রেল ক্রসিং এর পশ্চিম দিকে রেল ক্রস করছে ঝুঁকি নিয়ে, ট্রেন পথচারী, যানবাহন সহ স্কুল কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী। এছাড়া রেল ক্রসিং এর পশ্চিম পার্শ্বে একদিকে নেই গেট বেরিয়াল অন্যদিকে রেলের জায়াগ দখল করে বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলায় সহসায় কোন যানবাহন বা পথচারী দেখতে পারে না ট্রেন আসছে কি না, এতে করে যে কোন সময় একটি দূর্ঘটনারও শংকা রয়েছে।