কলাপাড়ায় মাদক ব্যবসায়ী ইউসুফ গাজী আটক

0
কলাপাড়ায় মাদক ব্যবসায়ী ইউসুফ গাজী আটক

এস কে রঞ্জন: পটুয়খালীর কলাপাড়া উপজেলার পর্যটক নগরীর কুয়াকাটা পৌর শহরে গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুন রোববার রাত ৯ টায় ৩ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইউসুফ গাজীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
মহিপুর থানারএসআই সাইদুল ইসলাম জানান, ইউসুফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে ইউসুফকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।