উল্লাপাড়ায় ভর্তুকি দামে কম্বাইন হারভেষ্টার মেশিনসহ কৃষি উপকরণাদি বিতরণ

0

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় পাচ হাজার কৃষকের মাঝে রবি শষ্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ২জন কৃষককে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় পঞ্চাশ ভাগ ভর্তুকি দামে কম্বাইন হারভেষ্টার মেশিন দেওয়া হয়।

বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে সিরাজগঞ্জ -৪( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এসব বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এক আলোচনা সভা হয় । উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা , উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী প্রমুখ। কৃষি অফিস সুত্রে , ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি শষ্যের প্রণোদনা হিসেবে উপজেলার ৫ হাজার ৭শ ৪০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হয় । বীজ সহায়তায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম বীজ, পেয়াজ, মুগ ডাল, মসুর, খেসারীসহ রাসায়নিক সার দেওয়া হয় ।