জয়নাল আবেদীন: রংপুর সহ দেশের বিভিন্নস্থানে সংখ্যা লঘুদের উপর সন্ত্রাসী হামলা এবং অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সচেতন নাগরিক কমিটি সনাক রংপুর জেলা শাখা ।
সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন আওয়ামীলীগ সরকারের শাসনামলে দেশে লংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে নিরাপদে থাকার কথা কিন্তু বড়ই পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি তারা আজ নিরাপদে নেই । স্বাধীনতা বিরোধীরা মহান মুক্তিযুদ্ধ থেকেই বিরোধীতা করে আসছে । এদেও চিহ্নিত করে বিচারের দাবি জানান । বক্তব্য প্রদান করেন নারী নেত্রী ও সমাজ কর্মি মোশফেকা রাজ্জাক, সাংবাদিক আফতাব হোসেন, মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, এডভোকেট মুনীর চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

