কুমিল্লার চান্দিনায় মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদন্ড

0

মো.ওসমান গনি: কুমিল্লা চান্দিনায় মাদক সেবনের দায়ে মো. হালিম (২৭) নামে এক মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গবার সকাল ১০ টায় মাইজখার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গাজা সেবনের সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে গ্রাম পুলিশের সাহায্যে তাকে চান্দিনা থানায় সোপর্দ করে। আটক হালিম উপজেলার মাইজখার গ্রামের ওহেদ আলীর ছেলে। চান্দিনা থানা পুলিশ হালিমকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকারিয়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেন। এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, স্থানীয় এলাকাবাসী হালিমকে আটক করে গ্রাম পুলিশ দিয়ে থানায় পাঠায়। থানা পুলিশ হালিমকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।